ক বি শ র ৎ চ ট্টো পা ধ্যা য়


 শরৎ চট্টোপাধ্যায় 

দক্ষিণ ২৪ পরগনার দেবনিবাস গ্রামে ১৯৭১ সালের ১৫ জুলাই জন্মগ্রহন করেন। সিদ্ধেশ্বর ও দুর্গাবালার অষ্টম সন্তান। বাংলা সাহিত্যে সাম্মানিক স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ।সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমান কর্মরত।২০১৯ ও ২০২২ সালে প্রকাশিত দুটি কাব্যগ্রন্থ যথাক্রমে “রূপসি জ্যোৎস্নার ঝুপ্ অন্ধকার"এবং “অপ্রস্তুত দু’হাত"।কবিতা চর্চা তাঁর কাছে অবিচ্ছেদ্য প্রণয়িনির মতো।তাঁর কবিতার শরীরে খেলা করে গদ্যভাষার সুনিপুণ চমৎকার।


দুটি কবিতায়

কবি শরৎ চট্টোপাধ্যায়


মাতৃকথা

 

হাতে তুলে নিতে হবে সমগ্র রথের চাকা

পিছনে না হয় পড়ে থাকবে এই ধুলো 

মাটির নশ্বর ভান্ডে ফেলে যেতে হবে আনন্দকথা

কিভাবে তোমার স্বর্ণময়ী আঁচল আমাকে

            জানালো বিপন্মুক্ত বিদায় 

ঈশ্বরীর ধরে থাকা প্রতিটি রক্তইতো ফুল

কেন এমন করে দিলে হেঁটে যাওয়ার হর্ষ

কাঁধ ছোটো হওয়া মানুষকে কেন গো এতো ভালোবাসো



জাগতিক 

 

অস্তিত্বের প্রতিটি জানালায় জাগে বেহিসেবি ফুল 

পাতার ফাঁক বেয়ে প্রজাপতির মুঠো ভর্তি আকাশ 

আশ্চর্য দাঁড়ায়। তোমাদের পাড়ায় তখনও কথা 

দৃশ্যে দৃশ্যে মানবী পাপড়ি দুয়ারে খিল এঁটে দেয় 

নিবেদিত নক্ষত্রের গা বেয়ে ঝরে পড়ে অসহায় সুখ

নিকটের গোপন অঙ্গিকার থেকে সরে যায় অভিসারী মুখ 

কাছে থাকা সমাধান উপুড় হয়ে প্রশ্ন রেখে যায়

Comments

Popular posts from this blog

ক বি প বি ত্র ম ন্ড ল

ক বি লি পি চৌ ধু রী