ক বি নি মা ই মা ই তি


 নিমাই মাইতি 

জন্ম: ১৯৫৬, ২৫অক্টোবর। মাতুলালয় দক্ষিণ চব্বিশ পরগনায় জন্ম হলেও নিজবাড়ি সবং এর গোপালপুর এক দরিদ্র কৃষক পরিবারে বেড়ে ওঠা ও শিক্ষাদীক্ষা। ১৯৬৯-৭০ থেকে কবিতা ও গান লেখা শুরু। শিক্ষা বি.এ,বি.কম। পেশা বেকার। সম্পাদিত পত্রিকা 'দিনকাল'। এ পর্যন্ত 11 টি কবিতার বই, 1 টি গল্প বই,1 টি ছড়া বই, 1টি উপন্যাস,1 টি সম্পাদনা(প্রসঙ্গ মঞ্জুষ দাশগুপ্ত)।সম্মাননা- পঞ্চানন স্মৃতি সম্মান, মেছদা সাহিত্য সম্মান,শরৎ সম্মান ইত্যাদি। বাংলা দেশ সহ বহু পত্রপত্রিকায় কবিতা গল্প ছড়া প্রকাশিত। এছাড়া বহু গানের সুর ও দিয়েছি। নিজেই গীতিকার সুরকার শিল্পী।


দুটি কবিতায়

কবি নিমাই মাইতি


একটা জীবন একটা কবিতা


গাছের আঁঠায় লেগে আছে অন্ধকার,

সোনাঝুরির ডালে ঝুলছে উইয়ে খাওয়া কবিতা

আমি আঁকশি দিয়ে পাড়তে গেলে

কয়েকটা শালগাছ তীর ধনুক বাগিয়ে

আমাকে মারতে উদ্যোত।


-- তুই মর তুই মর কবি

ও কবিতা তুই পাড়বিনে

ওটাই তো বাঁচিয়ে রেখেছে এই শালমহুয়ার বন,

এই জঙ্গলের গান

ফুটিফাটা জীবনের কোলাহল।


ভালোবাসার জন্য


যেদিন জ্যোৎস্না এসে মাটিকে সঙ্গম করে

সেদিনই তোমার নূপুরে ঝর্না নদী ভেসে যায়

কোথাও মন্দাকিনী কোথাও নর্মদা কোথাও ভাগীরথী।


আমি নদীর চরিত্রে কোন দোষ খুঁজি না

জোয়ার ভাঁটার মগ্নতায় বসে থাকি পাড়ে।


যেদিন দোষের কথা বলতে গেছি

সেদিনই বান এসে ভাসিয়ে দেয়

জমানো ভালোবাসার পুরোন দস্তাবেজ।


এই হিমেল হাওয়ায় ইলশেগুঁড়ি ঘাম জমে

নাকের উপর। আকন্ঠ হারানোর ভয় আমায়

অন্ধকারে আটকে রাখে গাছের মতো।


আমি নতজানু পার্থিত প্রেমিক ভগীরথ।



Comments

Popular posts from this blog

ক বি লি পি চৌ ধু রী

ক বি-অ নু বা দ ক স প্ত র্ষি রা য়

ক বি প বি ত্র ম ন্ড ল