ক বি প ম্পা ম ন্ড ল


 পম্পা মন্ডল

জন্ম:-ইছামতীর শহর বসিরহাট(উঃ ২৪ পরগণা)। বর্তমানে শিল্পশহর হলদিয়াতে (পূর্ব মেদিনীপুর) বসবাস। বসিরহাট মহাবিদ্যালয় থেকে স্নাতক এবং রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের থেকে স্নাতকোত্তর। স্কুল জীবন থেকে লেখালিখি শুরু। মানুষের কথা লিখতে ভালোবাসি। যা কিছু বলা হয়ে ওঠে না তা লিখে রাখি খাতার পাতায়।


দুটি কবিতায়

কবি পম্পা মন্ডল

ডুব


যেখানে আমাদের দেখা হয়েছিলো 

সেখানে আর কখনো আমরা একলা হইনি

নদী নিজেই একা হয়ে গেছে।


সেখানে পাড় ভাঙে 

মাঝি ডুবে থাকে হতাশায় 

আকাশের আলগা গায়ে অভিমান দোলে

তুমি ভেজো, আমি ভিজি একা একা রোদে-জলে 

পুজো কিংবা অপুজোয়।

সব দিনই কতো কতো হৃদয় ডুবে যায়

হয়তো নদী নিজেও...


ইতি হেমন্ত


হেমন্তকে সুখী করা গেলো না!

সে কখনোই কারও প্রিয় হয়ে ওঠেনি।

মাঠ জুড়ে ফসলের বিলাসিতা,

তারকা চোবানো আকাশ

রূপ ঝলকানো চাঁদ,

শক্তি, জীবনানন্দের কবিতা

সকলেই ডাহা ফেইলিউর,

হেমন্তকে সুখী করা গেলো না!

ঠিক দুপুরের পরে যত্ন করে আলতো ভাবে  

মেটে হলুদ রঙের একটা খাম রেখে যায় দরজায়,

খামখানি খুলতেই  বিষন্ন পাখির পালক

লেখা আছে-

ওগো মন খারাপ...,

...........................................

ইতি হেমন্ত



Comments

  1. বড়ো সুন্দর। ভালো লাগলো।

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

ক বি প বি ত্র ম ন্ড ল

ক বি লি পি চৌ ধু রী