ক বি লি পি চৌ ধু রী
লিপি চৌধুরী জন্ম:- ১৯৭৫।নিবাস হাওড়া। স্কুল জীবন থেকেই লেখা লিখি শুরু।কাব্যগ্রন্থ দুটি ১.ঝম ঝমা ঝম একলা দুপুর ২.লীলামাধুরী সোপান পুরস্কার ২০২২ প্রাপ্ত। দুটি কবিতায় কবি লিপি চৌধুরী ক্ষমা অপমান সইতে সইতে স্বপ্ন দুপুরে হেঁটে যাই আলের পথ ধরে মিত্তিরদের বাগানে। আভিজাত্যের সেই বাগান আজ মলিন কাঁথা তবু সেখানে এখনও ভিড় করে কচি কাঁচা। ঢিলের ক্ষত বুকে নিয়েও দাঁড়িয়ে সুউচ্চ খেলার ছলে ডাল ভেঙে নিয়ে গেছে--- দোল খাবার জন্য দুলিয়ে দিয়েছে দোলনা ক্ষত বিক্ষত হতে হতে আজ হলদে বিষাদ তবু জন্মদাত্রী বিচ্ছেদ বোঝে না। হলুদ ভস্ম থেকে ওঠে সবুজ কুণ্ডলী। ঝরে পড়া শুকনো পাতা পায়ে পিষে এগিয়ে চলি।স্বপ্ন ভাঙে।প্রকৃতি তখন রক্তে প্রবাহিত।আমি আবার গর্ভবতী। ক্ষমা প্রসব করি। রাষ্ট্র এখনো বেঁচে আছি,রসে বসে আছি মুখ আর মুখোশের অন্তমিল স্বাধীন রোটি কাপড়া মকান ভিক্ষায় বাঁচি আছি এখনো বেঁচে আছি পরাধীন। মধ্যরাতের অন্ধকারে দেখেছি ত্রাস। চাবুকের দাগে দাগে জেগেছে বাঘ বিবেকের বাণী প্রজ্জ্বলিত সন্ত্রাস এখনো চুপ এখনও শীতের মাস? এখনো দুয়ারে সন্তানের পোড়া লাশ বেওয়ারিশ না নিখোঁজ বেকার যারা এখনো বাতাসে প...

Comments
Post a Comment