ক বি ম হি বু র র হ মা ন
মহিবুর রহমান
জন্ম:-৬ ফেব্রুয়ারি, ১৯৬৯
বহরমপুর, মুর্শিদাবাদ,পশ্চিমবঙ্গ, ভারত।রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক, ডি. এইচ.এম.এস, ডি.এম.বি.এস, এম. ডি, সাংবাদিকতায় ডিপ্লোমা।মোট গ্রন্থ -৭ টি,কাব্যগ্রন্থ -২টি,গল্পগ্ৰন্থ -২টি, প্রবন্ধ-২টি, টেলিফিল্ম (কাহিনী ও চিত্রনাট্য) -১টি
দুটি কবিতায়
কবি মহিবুর রহমান
স্বপ্ন ও রোদ
প্রেমের কথাটি কেন শরীর হয়ে যায়
কেন আটকায় চাওয়া - পাওয়ার বৃত্তে
তোমাকে হয়তো কিছু ভুল দেব
হয়তো হঠাৎ দেব মিথ্যে।
এই নাও গভীর সময়
এই নাও স্বপ্ন ও রোদ
খেলার জন্ম হল মনে
তাও তোমার --
যেখানে নিজেকে রেখেছিলাম
সেখানে তোমারই কোন হাসি, ঠোঁটে মায়
হৃদয়ে গভীরতম পাপ
অচেনা আলোয় টুপটাপ।
দুঃসময়
যে ঘুমিয়ে পড়েছে
সে উঠে বসবেই একদিন ,
যতদূর দেখা যায় শুধু সুখা মাঠ ঘাট
শুধু ছায়াহীন পথ,
রঙীন সপনে যারা থাকে বিভোর,
এই দুঃসময় আসে তাদেরই একদিন।
যারা পরিবার শুধু ভাঙতে চায়
যারা ভালোবাসা না দিয়েও শুধু পেতে চায়,
যারা অপরকে দুঃখ দিয়ে সুখ পায়
যারা সন্দেহের চোখ নিয়ে সবারে চায়
এই দুঃসময় আসে তাদেরই একদিন।
যারা অহংকারের ঘোরে থাকে
যারা শুধু মিথ্যা কথা কয়
তাই তার পাশে থেকে চেনা লোকও সরে যায়
এই দুঃসময় আসে তাদেরই একদিন।


Comments
Post a Comment