ক বি গো লা ম র সু ল


গোলাম রসুল

জন্ম:-১৫ মার্চ,১৯৫৯ (স্কুলের দেওয়া)।ভাঙড় , দক্ষিণ চব্বিশ পরগনা।২০০৭ সাল থেকে শুরু লেখালেখি।প্রকাশিত গ্রন্থ- কষ্ট, মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়, নিদারুণ ছায়া প্রভৃতি মোট সতেরটি ।


দুটি কবিতায়

কবি গোলাম রসুল











গোধুলি সন্ধ্যার স্মৃতি


গোধুলি সন্ধ্যার স্মৃতি

পটভূমি জুড়ে  শুধুই বিপন্নতা

প্রহেলিকা পূর্ণ 


কিসের শান্ত ছাদ যেখানে নৌকার পালগুলো করছিলো গলাগলি

সমুদ্র ব্যবসায়ীরা  নামিয়ে দিয়েছে অন্তিম জাহাজ যা কালো কালো বাজনা

তিমির মতো মেঘ এসে হানা দেয় জলের দাপটে 


আমার শোক একমাত্র নক্ষত্র

সময়ের ভেতরে লোভের গহনাগুলো গুলো দেখা যায়

আমি হৃৎপিণ্ড দিয়ে বাজাই নক্ষত্রের আংশিক আলো

আর অন্ধকার এত কাছে চলে আসে লিখতে পারি না 

আমাদের  যেতে হয় শহরের ভেতরে নৌকা করে

যেমন আমাদের অলৌকিক ভেসে যাওয়া


তখন স্পন্দিত হয় কবর


স্নায়ুর ওপরে থাকে কিছু একটা 


প্রাণঘাতী কোনো ক্ষত হয়ে ওঠে একমাত্র নক্ষত্র


পৃথিবী 

তার দুলন্ত রশির খুঁটি

মানুষ ও তার অভিশাপ

জলে হারিয়ে যায়  জলের ভয়ংকর  পায়ের ছাপ 

                 

ভবিষ্যতের একটি সন্ধ্যা


আকাশে একটি রেখার মতো আমি একা

আমার শুকিয়ে যাওয়া রক্ত থেকে প্রতিধ্বনি হয় 

আর  আমি  সেখানে প্রার্থনা করি 


চলে যাওয়া পাহাড় গুলোর দিকে আমি তাকিয়ে থাকি

দেখি রাশি রাশি শুকনো পাতার মতো তারা উড়ে যাচ্ছে

আর সমুদ্র যেখানে নক্ষত্ররা তাদের জাতিসত্তার ছবি পাঠায়

জলে আলোর উৎফুল্ল নিয়ে আসে একটি প্রবেশপথ

আমরা ভালোবেসেছিলাম

আমরা মরে গিয়েছিলাম 

সে সব এখন দেখা যায় না


ভবিষ্যতের একটি সন্ধ্যা

এক গুচ্ছ মেঘ

যদিও ওসব আমাদের কোনো ঠিকানা নয়

                








Comments

Popular posts from this blog

ক বি লি পি চৌ ধু রী

ক বি-অ নু বা দ ক স প্ত র্ষি রা য়

ক বি প বি ত্র ম ন্ড ল