ক বি ক ল্লো ল ব ন্দ্যো পা ধ্যা য়


কল্লোল বন্দ্যোপাধ্যায় 

জন্ম:-১৯৫৭।প্রথম কবিতা প্রকাশ দেবকুমার বসুর সময়ানুগ পত্রিকায়।সম্পাদিত পত্রিকা অর্হণ।১৩টি কবিতার বই এ যাবৎ প্রকাশিত হয়েছে।মূলত লিটল ম্যাগাজিনে লেখালিখি তবে দু'পাঁচ বার বাণিজ্যিক পত্রিকায় লিখেছেন।প্রাপ্তি গোঁসাই বাগানে তার লেখালিখির ওপর জয় গোস্বামীর আলোচনা।নিজের সামান্য লেখালিখি নিয়ে একটি নিটোল কবিতার কাছে পৌঁছনো অবশিষ্ট জীবনের অভীষ্ট।


দুটি কবিতায়

কবি কল্লোল বন্দ্যোপাধ্যায়


ভয়


বাজুবন্দ খুলে যাচ্ছে ক্রমে...

আমি তার মুখ ভুলে যাই

ফসিল কুড়োতে গিয়ে

ঠুকে ঠুকে পাথর ভেঙেছি

ভিতরে ভিতরে সব লতা,পাতা, কীট

আলোর ভয়েতে শুধু চোখ বুজে ফেলে...


সমদর্শিতা


এখন রাতকে লিখি...

দুটো সাপ দুদিকে গিয়েছে

অন্ধকার সাধুর ঝুপড়ি

ভিতরে ভোগীটি বসে

দুইহাতে জোনাক কুড়ায়

গাছেরা দুহাত তুলে গৌর নিতাই

আমি আর সাধুর কুকুর

একপাত্রে ভোজনে বসেছি 


মেয়েপাড়া


এত পাতা একসঙ্গে ফিসফিস করে

        এত বড় গাছের বাজারে

শুকনো বাকল খুলে রেখে কেউ বুঝি স্নানেতে                                                              গিয়েছে

গাছের কার্নিশে বসে রাতচরা পাখি

         নয়ন সুখের তরে উঁকি ঝুঁকি দেয়

মানুষ হায়না হয়ে পচাছাল, হাড়গোড়, ভুঁড়ি

                    এককোণে টেনে নিয়ে গেছে...



Comments

Popular posts from this blog

ক বি লি পি চৌ ধু রী

ক বি-অ নু বা দ ক স প্ত র্ষি রা য়

ক বি প বি ত্র ম ন্ড ল