প্রশান্ত চক্রবর্তী জন্ম: -১৩ সেপ্টেম্বর, ১৯৫৩। ১৪এ শ্যামসুন্দর পল্লী সেকেন্ড লেন । শকুন্তলা পার্ক,সরশুনা , কলকাতা :৭০০০৬১ অবসরপ্রাপ্ত বি,এস,এন,এল কর্মী । গত শতকের সত্তর দশক থেকে নিয়মিত লেখালিখির শুরু। কবিতা প্রবন্ধ ও গল্প লেখার বিষয়আশয়।এ ছাড়া নিবিড় কবিতাপাঠ । প্রকাশিত গ্রন্থ : তিনটি কবিতার বই । দুটি কবিতায় কবি প্রশান্ত চক্রবর্তী শোকগান আমাদের শোকগাথা পড়া শেষ হলো । আগুনের কথা ছিলো ,জলেরও কথা । সমবেত পাঠের শেষে স্তব্ধতা মেঘ হয়ে এলো যেহেতু, মৃত্যুর বিষয়ে আমরা কিছুই জানি না । অনুপস্থিতির নিজস্ব আলোক আছে । চকিতে বিহ্বল হয়, পাকা ফসলের গন্ধ আনে গোপনে গোপনে , হৃদয়ে ছড়ায় । বৃক্ষের স্বভাব নিয়ে নিবিড় মমতা জ্বেলে দেয় মর্মলোক , শান্ত আলো। ভাঙা সাঁকো দুলে দুলে সময় কাটায় । কর্মময় কোলাহল ,উপনিষদের পাতা পার হয়ে নিষ্ঠুরতা পার হয়ে , কাকডাকা ভোরে শোকগান গায় । শোকগাথা পড়া চলতেই থাকে । চেরাপুঞ্জির বিকেল এই তো প্রথম দেখা হলো এতো কাছে ,শ্বাসের নিকটে এসে দাঁড়ালাম । একা মানুষ স্বীকারোক্তির জন্য যেভা...