Posts

ক বি প বি ত্র ম ন্ড ল

Image
  পবিত্র মন্ডল  জন্ম:- বনগাঁ মহকুমার গোপালনগরে ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ সালে ইংরেজীতে সাম্মানিক স্নাতক ও ১৯৮২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮০তে কোলকাতা ট্যাংরা  পোষ্টাফিসে পিওনের চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায়  ও পরে কোলকাতায় বিভিন্ন পদে কাজ করে  ২০১৮ সালে  পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিশেষ সচিব পদে অবসর নেন। বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত । প্রকাশিত গ্রন্থ: –  কাব্যগ্রন্থঃ জলে  মৃদঙ্গে বাজে ঝড় (যুগ্ম সঙ্কলন), স্বপ্ন খনন, দেহলগ্ন, উৎক্ষিপ্ত ডানা, উজ্জ্বল আকাঙ্খা, শুধু কবিতার জন্য,  Dream and Fire,  (ইংরেজী ,যুগ্ম সংকলন), স্বপ্নের ভার(ছোট গল্প সংকলন), উজ্জ্বল আকাঙ্ক্ষা, শুধু কবিতার জন্য। দুটি কবিতায় কবি পবিত্র মন্ডল খুঁজে ফেরা একদিন জীবন বড় রঙচটা লাগে -  সেদিন বাতাসের ঠোঁটে শিস বাজে না, উড়ন্ত শালিকের ডানায় দাগ কাটে না, আকাশে মেঘের আলপনা আঁকে না… অথচ সেদিনও সবই ছিল মনের মতন :...

ক বি ক ল্লো ল ব ন্দ্যো পা ধ্যা য়

Image
কল্লোল বন্দ্যোপাধ্যায়  জন্ম: -১৯৫৭।প্রথম কবিতা প্রকাশ দেবকুমার বসুর সময়ানুগ পত্রিকায়।সম্পাদিত পত্রিকা অর্হণ।১৩ টি কবিতার বই এ যাবৎ প্রকাশিত হয়েছে। মূলত লিটল ম্যাগাজিনে লেখালিখি তবে দু'পাঁচ বার বাণিজ্যিক পত্রিকায় লিখেছেন। প্রাপ্তি গোঁসাই বাগানে তার লেখালিখির ওপর জয় গোস্বামীর আলোচনা।নিজের সামান্য লে খালিখি নিয়ে একটি নিটোল কবিতার কাছে পৌঁ ছনো অবশিষ্ট জীবনের অভীষ্ট। দুটি কবিতায় কবি কল্লোল বন্দ্যোপাধ্যায় ভয় বাজুবন্দ খুলে যাচ্ছে ক্রমে... আমি তার মুখ ভুলে যাই ফসিল কুড়োতে গিয়ে ঠুকে ঠুকে পাথর ভেঙেছি ভিতরে ভিতরে সব লতা,পাতা, কীট আলোর ভয়েতে শুধু চোখ বুজে ফেলে... সমদর্শিতা এখন রাতকে লিখি... দুটো সাপ দুদিকে গিয়েছে অন্ধকার সাধুর ঝুপড়ি ভিতরে ভোগীটি বসে দুইহাতে জোনাক কুড়ায় গাছেরা দুহাত তুলে গৌর নিতাই আমি আর সাধুর কুকুর একপাত্রে ভোজনে বসেছি  মেয়েপাড়া এত পাতা একসঙ্গে ফিসফিস করে         এত বড় গাছের বাজারে শুকনো বাকল খুলে রেখে কেউ বুঝি স্নানেতে                          ...

ক বি গো লা ম র সু ল

Image
গোলাম রসুল জন্ম :-১৫ মার্চ,১৯৫৯ (স্কুলের দেওয়া)।ভাঙড় , দক্ষিণ চব্বিশ পরগনা।২০০৭ সাল থেকে শুরু লেখালেখি।প্রকাশিত গ্রন্থ- কষ্ট, মেঘ এখানে এসে অন্যমনস্ক হয়ে যায়, নিদারুণ ছায়া প্রভৃতি মোট সতেরটি । দুটি কবিতায় কবি গোলাম রসুল গোধুলি সন্ধ্যার স্মৃতি গোধুলি সন্ধ্যার স্মৃতি পটভূমি জুড়ে  শুধুই বিপন্নতা প্রহেলিকা পূর্ণ  কিসের শান্ত ছাদ যেখানে নৌকার পালগুলো করছিলো গলাগলি সমুদ্র ব্যবসায়ীরা  নামিয়ে দিয়েছে অন্তিম জাহাজ যা কালো কালো বাজনা তিমির মতো মেঘ এসে হানা দেয় জলের দাপটে  আমার শোক একমাত্র নক্ষত্র সময়ের ভেতরে লোভের গহনাগুলো গুলো দেখা যায় আমি হৃৎপিণ্ড দিয়ে বাজাই নক্ষত্রের আংশিক আলো আর অন্ধকার এত কাছে চলে আসে লিখতে পারি না  আমাদের  যেতে হয় শহরের ভেতরে নৌকা করে যেমন আমাদের অলৌকিক ভেসে যাওয়া তখন স্পন্দিত হয় কবর স্নায়ুর ওপরে থাকে কিছু একটা  প্রাণঘাতী কোনো ক্ষত হয়ে ওঠে একমাত্র নক্ষত্র পৃথিবী  তার দুলন্ত রশির খুঁটি মানুষ ও তার অভিশাপ জলে হারিয়ে যায়  জলের ভয়ংকর  পায়ের ছাপ          ...

ক বি দে ব ব্র ত চ ট্টো পা ধ্যা য়

Image
  দেবব্রত চট্টোপাধ্যায়  জন্ম:- ৪ জুলাই,১৯৫৯। স্কুলের শিক্ষা রেলওয়ে বয়েজ হায়ার সেকেন্ডারি থেকে। মেদিনীপুর কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ( কলকাতা বিশ্ববিদ্যালয়।পেশা-খড়্গপুর রেলওয়ে ডিভিশনাল অ্যাকাউন্টস অফিস থেকে অবসরপ্রাপ্ত অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট। প্রকাশিত কাব্যগ্রন্থ – মহীনের ঘোড়াগুলি (১৯৯৩ ),সুবর্ণ জনপদ( ১৯৯৬ ),ঘুমশহরের দিনলিপি(১৯৯৭ ),রুমালের বাঘ (২০০১),আতসবাজির অহ্নংকার (২০০৫ ), বৃষ্টিভেজা স্বপ্ন(২০১২),বৌদ্ধমঠে এক ঋষিকন্যা( ২০১৭), অমলতাস ও অন্যান্য বন্ধুরা(২০২১)। প্রকাশিত অন্যান্য গ্রন্থ –জলতরঙ্গ(২০০৫ ,ছড়ার বই), আজ শুধু লিমেরিক(লিমেরিক,২০২০), নিজস্ব জানালা (গদ্যগ্রন্থ) (২০২১ ),মিউজিক্যাল চেয়ার(গল্পগ্রন্থ , ২০২১)। যেসব উল্লেখযোগ্য নির্বাচিত কবিতা সংকলনে কবির কবিতা প্রকাশিত হয়েছে –  নির্বাচিত সাহিত্য ( আসাম ),কবিতা পাক্ষিক ‘নয়ের দশকের কবিদের  নির্বাচিত কবিতা’ দগ্ধদিনের কৃষ্ণচূড়া’বাংলার বাছাই কবিতা, প্লাবনকালের কবিতা,তিন শতাব্দীর বাংলা কবিতা, নির্বাচিত প্রেমের কবিতা,একশো কবির প্রেমের কবিতা ইত্যাদি। উল্লেখযোগ্য সম্মান – ‘গঙ্গাধর গাঁতাইত সাহিত্য সম্মান ২০১৯(বালিভূমি, বা...

ক বি ম জি দ মা হ মু দ

Image
মজিদ মাহমুদ জন্ম:- ১৬ এপ্রিল, ১৯৬৬, পাবনায়। পড়াশোনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে। লেখালেখির হাতে খড়ি শিশুবেলা থেকে। কবিতা তাঁর নিজস্ব জগৎ হলেও গবেষণার কাজেও তিনি দক্ষ। নজরুল ইনস্টিটিউট, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধীনে কাজ করেছেন। প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৫০ এর বেশি। উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ:- বল উপাখ্যান,আপেল কাহিনী, ধাত্রী ক্লিনিকের জন্ম,মাহফুজামঙ্গল,কাব্য সঞ্চয়ন প্রভৃতি। প্রবন্ধগ্রন্থ:- ভাষার আধিপত্য ও বিবিধ প্রবন্ধ,কেন কবি কেন কবি নয়, নজরুল তৃতীয় বিশ্বের মুখপাত্র, রবীন্দ্রনাথ ও ভারতবর্ষ প্রভৃতি। দু’টি কবিতায় মজিদ মাহমুদ অভিন্ন আত্মার বন্ধু আমার অভিন্ন বন্ধু ছিল- নাম তার কালাচাঁন আমরা একই সঙ্গে জন্মেছিলাম একই মায়ের উদরে যদিও সারাজীবন করেছি তার প্রতি অবজ্ঞা মেরেছি উপেক্ষার বাণ জন্মের পর থেকেই আমি তাকে এড়িয়ে চলেছি  যে লোক  প্রিয় বন্ধুর সঙ্গে করে প্রতারণা  সে অন্য কারো ভালো বন্ধু পারে না হতে আমিও পারিনি কাউকে অবলম্বন করেছি-  প্রয়োজন ক্রমে দরকার ফুরালে করেছি ত্যাগ মা-ই ছিল আমার প্রথম সোপান, প্রথম খাদ্য  তিনিও দূর গ্রামে পিতার সঙ্গে থ...

ক বি সু স্না ত জা না

Image
  সুস্নাত জানা  জন্ম:- ১ফেব্রুয়ারি, ১৯৬৩ পূর্ব মেদিনীপুরের বরগোদা গ্ৰামে। গ্ৰামের স্কুল, তমলুক কলেজ পেরিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর।ইউ. জি. সি. ফেলোশিপ নিয়ে য়েটস্ ও ব্রাউনিং এর অনুষঙ্গ সহযোগে রবীন্দ্রনাথের প্রেমের কবিতা বিষয়ে পিএইচ.ডি.। তমলুক থানার বিভাষা নিয়ে পোস্ট ডক্টোরাল। কবিতা, উপন্যাস, গদ্য মিলিয়ে প্রকাশিত গ্ৰন্থের সংখ্যা ৩৬টি।আসন্ন প্রকাশ শ্রেষ্ঠ কবিতা। একাধিক প্রথম শ্রেণির দৈনিকে সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে প্রবন্ধ নিবন্ধ প্রকাশিত হয়েছে। কিছু কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বাংলা বিভাগে পাঠদান। এখন মেদিনীপুর কলেজ ও মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা। সম্পাদিত পত্রিকা সূর্যদেশ। আন্তর্জাতিক রূপসী বাংলা পুরস্কার, পি. ও. বোডিং সম্মান প্রভৃতি সম্মাননা পেয়েছেন। দুটি কবিতায় কবি সুস্নাত জানা মানবী স্বর্গীয় ভাস্কর্য যেন শুয়ে আছে খাড়ির উপরে মাঝে মাঝে ঢেউ এসে ছুঁয়ে যায় চরণযুগল সে যে আলোকিত চন্দ্রমার মুখচুম্বন করে চন্দ্রকিরণ। আর স্তব্ধের নীলিমা জুড়ে রব উঠে গগৈ স্রোতের বেগে ঘুর্ণির অসীম বৃত্তে নেচে ফের পাকে পাকে তোমারই অনন্ত যাওয়া আসা এক নারী...