পবিত্র মন্ডল জন্ম:- বনগাঁ মহকুমার গোপালনগরে ১৯৫৮ সালে। বনগাঁ কলেজ থেকে ১৯৮০ সালে ইংরেজীতে সাম্মানিক স্নাতক ও ১৯৮২ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। ১৯৮০তে কোলকাতা ট্যাংরা পোষ্টাফিসে পিওনের চাকরি, ১৯৮৪তে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলে শিক্ষকতা । ১৯৮৯ সালে বিসিএস পাশ করে মুর্শিদাবাদে বিডিও, নানান জেলায় ও পরে কোলকাতায় বিভিন্ন পদে কাজ করে ২০১৮ সালে পশ্চিমবঙ্গ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরে বিশেষ সচিব পদে অবসর নেন। বর্তমানে ল্যান্ড ট্রাইব্যুনালে বিচারকের পদে নিযুক্ত । প্রকাশিত গ্রন্থ: – কাব্যগ্রন্থঃ জলে মৃদঙ্গে বাজে ঝড় (যুগ্ম সঙ্কলন), স্বপ্ন খনন, দেহলগ্ন, উৎক্ষিপ্ত ডানা, উজ্জ্বল আকাঙ্খা, শুধু কবিতার জন্য, Dream and Fire, (ইংরেজী ,যুগ্ম সংকলন), স্বপ্নের ভার(ছোট গল্প সংকলন), উজ্জ্বল আকাঙ্ক্ষা, শুধু কবিতার জন্য। দুটি কবিতায় কবি পবিত্র মন্ডল খুঁজে ফেরা একদিন জীবন বড় রঙচটা লাগে - সেদিন বাতাসের ঠোঁটে শিস বাজে না, উড়ন্ত শালিকের ডানায় দাগ কাটে না, আকাশে মেঘের আলপনা আঁকে না… অথচ সেদিনও সবই ছিল মনের মতন :...